1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আবারো সেই’৭৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১১
  • ৩২৬ Time View

ঢাকা, ৩০ অক্টোবর : নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন হয়েছিলো ১৯৭৪ সালে। সেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন তৎকালীন জনপ্রিয় শ্রমিকনেতা আজকের ডা. সেলিনা হায়াৎ আইভীর পিতা আলী আহাম্মেদ চুনকা। কিন্তু তখন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সমর্থন দেয় আরেক প্রার্থী খোকা মহিউদ্দিনকে। সেই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন চুনকা। আর সবচেয়ে কম ভোট পেয়ে খোকা মহিউদ্দিন হন তৃতীয়।

৩৭ বছর পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে চুয়াত্তরের পুনরাবৃত্তি ঘটালেন এ সময়ে নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নেত্রী চুনকার মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী।

আওয়ামী লীগ পরিবারে বেড়ে ওঠা আইভী বঙ্গবন্ধু কন্যার সমর্থন চেয়েছিলেন। কিন্তু তাকে সমর্থন না দিয়ে দেয়া হলো শামীম ওসমানকে। অবশেষে রোববারের নির্বাচনে চুয়াত্তরের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন আইভী।

জানা যায়, ৭৪ সালে পৌর নির্বাচনে বঙ্গবন্ধুর সমর্থন না পেলেও নির্বাচনে বিজয়ী হয়ে চুনকা প্রথমেই গিয়েছিলেন ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসায়। বঙ্গবন্ধু চুনকাকে জড়িয়ে ধরে বলেছিলেন ‘‘আমি জানতাম চুনকা, তুই জিতবি।’’

এখন দেখার বিষয় নাসিক নির্বাচনের চূড়ামত্ম ফলাফল ঘোষণার পর আইভী গণভবনে যান কি না। আর বঙ্গবন্ধু কন্যা তার পিতার মতো বলেনকিনা ‘‘আইভী আমি জানতাম তুই’ই জিতবি।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ