1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

দলীয় মনোনয়ন না দিলেও আইনের ব্যত্যয় ঘটবে না : তাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১১৬ Time View

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলগুলো ইচ্ছা হলে প্রার্থীদের মনোয়ন দিতেও পারে, নাও দিতে পারে; তাতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এতে আইনের ব্যত্যয় হচ্ছে কি না? জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আইনটি যেভাবে করা আছে, তাতে দলীয় প্রতীকেও হতে পারে, দলীয় প্রতীক ছাড়াও হতে পারে। কোনো দল যদি কাউকে দলীয় মনোনয়ন দিয়ে প্রতীক দেয় সেখানে নির্বাচন দলীয় প্রতীকে হবে। এছাড়া অপশন আছে-সেখানে স্বতন্ত্র নির্বাচন করতে পারে। আমি আইনটি দেখেছি, আইনটি ঠিক আছে।’
তাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ যদি মনে করে সেখানে দলীয়ভাবে মনোনয়ন দিয়ে দেবে, তাহলে সেই সিদ্ধান্ত নিতে পারে। আবার দল যদি মনে করে, না আমরা এভাবে দলীয় মনোনয়ন কাউকে দেবো না, আবার কোথাও কোথাও দেবো কোথাও কোথাও দেবো না-দল থেকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে।’
আইন সংশোধনের কোনো উদ্যোগ আছে কি না? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই। আপনি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন, দলীয় প্রতীক ছাড়াও নির্বাচন করতে পারবেন। এতে আইনের ব্যত্যয় হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ