1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

জনপ্রতিনিধিদের অপবাদ দেওয়া শুভ নয়: যোগাযোগ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২
  • ৯৩ Time View

ঢালাওভাবে জন প্রতিনিধিদের অপবাদ দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “ঢালাওভাবে জন প্রতিনিধিদের অপবাদ দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়। এর ফলে ভালো মানুষ ও নতুন প্রজন্ম রাজনীতি বিষয়ে নিরুৎসাহিত হবে। রাজনীতিবিদদের মধ্যে যেমন ভালো-খারাপ আছে তেমনি জন প্রতিনিধিদের মধ্যেও ভালো-খারাপ আছে। রাজনীতিবিদরা ভিন্ন গ্রহের মানুষ নয়।”

বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “সব দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বঙ্গবন্ধুর আর্দশে উদ্বুদ্ধ হয়ে জনগণের আর্থ সামাজিক উন্নয়ন সাধনে আওয়ামী লীগের রাজনীতি করি।”

তিনি বলেন, “দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে ফোর লেন বাস্তবায়নসহ সারাদেশে ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। আগামী এপ্রিল মাসের মধ্যে সড়ক উন্নয়নগুলোর কাজ দৃশ্যমান হবে।”

বসুরহাট পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, পৌর মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ।

২ দিনের নোয়াখালী সফরের শেষদিনে বুধবার মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে বিকেলে বেগমগঞ্জ চৌমুহনী ফোর লেনের কাজ পরিদর্শন শেষে ঢাকা ফিরে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ