1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

আল কায়েদার সঙ্গে জড়িত অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২
  • ১২০ Time View

নিউইয়র্কে বিস্ফোরক ভর্তি একটি ভ্যান সেলফোনের ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর চেষ্টার অভিযোগে কাজী রেজোয়ানুল আহসান নাফিস (২১) নামের এক ছাত্রকে গ্রেফতার করেছে এফবিআই ও নিউইয়র্ক পুলিশ।

বুধবার তাকে গ্রেফতার করে আদালতে শুনানির পর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় জ্যামাইকা থেকে নিউইয়র্কে আসে নাফিস।

এফবিআই এবং নিউইয়র্ক পুলিশ গত এক মাস যাবত যৌথভাবে অপারেশন চালিয়ে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হলো তাকে।

কর্তৃপক্ষ দাবি করছে, নাফিস আল কায়েদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি এফবিআই চরকেও তার দলে ভেড়ানোর চেষ্টা করেছে সে। এছাড়া যুক্তরাস্ট্রে হামলার পরিকল্পনাতেও আল কায়েদার আন্তর্জাতিক নেটওয়ার্কের সক্রিয় সদস্য নাফিস।

সে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের সামনে বিস্ফোরক ভর্তি একটি ভ্যান সেলফোনের ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে।

এফবিআই’র সহকরী পরিচালক মেরি গেল গান বলেছেন, নাফিসের এ ষড়যন্ত্র জনগণের জন্য হুমকি ছিল না। কারণ নাফিসের দুজন সহযোগী ছিল এফবিআইয়ের গুপ্তচর।

তিনি আরো জানান, গত জুলাই মাসে নাফিসের বিরুদ্ধে প্রথম অভিযোগ পাওয়া যায়। ফেসবুকের নেটওয়ার্কের মাধ্যমে আল কায়েদার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো নাফিস। ফেসবুকে একবার নাফিস লিখেছে, ‘ছোট কিছু নয়, বড় কিছু করতে চাই। খুব . . . খুব বড় কিছু। যা সমগ্র আমেরিকাকে কাঁপিয়ে দেবে। এর মাধ্যমে আমেরিকা তার বিদেশ নীতি বদলাতে বাধ্য হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ