1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

প্রিমিয়ামসহ আইপিও বাতিলের দাবি বিনিয়োগকারীদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২
  • ১২৯ Time View

প্রিমিয়ামসহ অনুমোদন দেওয়া কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাতিলের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।

বুধবার বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে এ দাবি সংবলিত একটি চিঠি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের কাজে জমা দেওয়া হয়।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২০১০ সালের ডিসেম্বর থেকে পুঁজিবাজারে যে ধসের সৃষ্টি হয়েছে তা আজও অব্যাহত রয়েছে। এ অবস্থায় সাম্প্রতিক সময়ে অধিকহারে প্রিমিয়াম নিয়ে বেশ কয়েকটি কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। এর ফলে বাজার থেকে কোটি কোটি টাকা বেরিয়ে যাবে। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।

আর তাই সাম্প্রতিক সময়ে অনুমোদন দেওয়া কোম্পানিগুলোর আইপিও বাতিলের দাবি জানানো হয় ওই চিঠিতে।

প্রসঙ্গত, সম্প্রতি প্রিমিয়ামসহ ছয়টি কোম্পানির অনুমোদন দিয়েছে এসইসি। এই ছয় প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে ৬৭০ কোটি টাকা অর্থ উত্তোলন করবে। যার মধ্যে ৪৯৪ কোটি টাকাই প্রিমিয়াম।

এর মধ্যে গোলডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাসট্রিজ লিমিটেডের ৭৫ কোটি টাকা আইপিও’র মধ্যে ৪৫ কোটি টাকা প্রিমিয়াম, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেডের ৪০ কোটি টাকা আইপিও’র মধ্যে ২৪ কোটি টাকা প্রিমিয়াম, এনভয় টেক্সটাইল মিলস লিমিটেডের ৯০ কোটি টাকা আইপিও’র মধ্যে ৬০ কোটি টাকা প্রিমিয়াম, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের ১২০ কোটি টাকা আইপিও’র মধ্যে ৯০ কোটি টাকা প্রিমিয়াম, আর্গন ডেনিমস লিমিটেডের ১০৫ কোটি টাকার আইপিও’র মধ্যে ৭৫ কোটি টাকা প্রিমিয়াম এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের ২৪০ কোটি টাকার আইপিও’র বিপরীতে প্রিমিয়াম ২০০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ