1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ

আহমেদ নেওয়াজ চিটাগং ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২
  • ১৭৭ Time View

বন্দরনগরীর সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ শিল্পী আহমেদ নেওয়াজ চিটাগং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (সিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার নগরীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেছে সিএমবিএ।

নতুন কমিটিতে ‘এ ৯৯’ ব্যান্ডের সেলিম জাহানকে সহ-সভাপতি, স্পার্কের ইকবালকে সাধারণ সম্পাদক ও গিয়াসকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

এ ছাড়া রিভার্বের জাহেদ, সাসটেইনের এরশাদ ও ষড়ঋতুর জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নতুন দায়িত্ব নেওয়ার পর অনুভূতি জানতে চাইলে আহমেদ নেওয়াজ বলেন, ‘বাংলাদেশের ব্যান্ডসংগীতের ভুবনে চট্টগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। এখনো চট্টগ্রামে অনেক ব্যান্ড নিয়মিত চর্চা ও অনুশীলন করে যাচ্ছে। আমি চাইব তাদের অবস্থান গড়ে নেওয়ার জন্য সুযোগ করে দিতে। সবাইকে সংগঠিত করে সম্মিলিতভাবে এগিয়ে যেতে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ