1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিশ্বব্যাংক সম্মেলন শেষে দেশে ফিরেছেন গভর্নর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ অক্টোবর, ২০১২
  • ১৩০ Time View

বিশ্বব্যাংক ও আন্তজার্তিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।

রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যস্থাপক এএফএম আসাদুজ্জামান রাত পৌনে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ অক্টোবর বিশ্বব্যাংক ও আইএমএফ’র এজিএমে অংশ নিতে তিনি জাপানের রাজধানী টোকিওতে যান।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, গভর্নর রাত সাড়ে ১১টায় ঢাকা পৌঁছেছেন।

তিনি আরো জানান, গত ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টোকিওতে অবস্থানকালে গভর্নর বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সাধারণ সভার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এর প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রতিনিধিদেরও সঙ্গেও বৈঠক করেন তিনি।

এছাড়া, কমওয়েলথ দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন গভর্নর।

এর বাইরে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্তিন লাগার্দের সঙ্গে বৈঠক করেছেন গভর্নর ড. আতিউর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ