1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেনের টিকেট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২
  • ১৪৮ Time View

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গত ১৩ অক্টোবর থেকে ঈদের বিশেষ টিকেট বিক্রি শুরু হয়েছে কমলাপুর রেল স্টেশনে। এর বাইরে অতিরিক্ত আরও ১০টি বিশেষ ট্রেনের টিকেটও বিক্রি শুরু হয়েছে সোমবার (১৫ অক্টোবর) থেকে।

অতিরিক্ত ১০ ট্রেনের বিশেষ টিকেট বিক্রি শুরু হয় সকাল ৭টা থেকে, চলবে বুধবার বিকেল ৪টা পর্যন্ত।

ঈদে ঘরমুখো যাত্রীরা সোমবার ২৪ তারিখের জন্য, মঙ্গলবার ২৫ তারিখের জন্য এবং বুধবার ২৬ তারিখের জন্য অতিরিক্ত ট্রেনগুলোর টিকেট সংগ্রহ করতে পারবেন।

সোমবার দুপুরে কমলাপুর রেল স্টেশনে এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের স্টেশন ম্যানেজার খায়রুল বশীর।

তিনি আরো জানান, যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে পরপর ২৪, ২৫ ও ২৬ অক্টোবর ৩টি বিশেষ ট্রেন ছেড়ে যাবে ঢাকা-পার্বতীপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-খুলনার ৩ রুটে।

তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে ১০টি বিশেষ ট্রেনসহ মোট ৬০ জোড়া ট্রেনে ১২৫টি বগি সংযুক্ত করা হবে।

এছাড়া ঈদের দিন দেশের বৃহত্তম ঈদ জামাতের স্থল কিশোরগঞ্জের শোলাকিয়ার উদ্দেশে দু’টি বিশেষ ট্রেন ঢাকা থেকে ছাড়া হবে এবং শোলাকিয়া থেকে ফের যাত্রী নিয়ে ঢাকা ফিরবে।

বিশেষ ট্রেনের বগি সংখ্যা অন্যান্য ট্রেনের মতোই থাকবে তবে দু’একটি বগি বাড়তে পারে।

খায়রুল বশীর আরো জানান, সাধারণ হিসেবে প্রতিদিন আন্তঃনগরের বিভিন্ন রুটে টিকেট বিক্রি হচ্ছে ১৩ হাজার।
ইদকে সামনে রেখে প্রতিদিন বিশেষ, মেল, আন্তঃনগর, লোকাল— সব মিলিয়ে টিকেট ছাড়া হবে ৩২ হাজার।

তিনি বলেন, বিশেষ টিকেটের জন্য বেশি ভাড়া নির্ধারণ করা হয়নি। ঘরমুখো যাত্রীরা কমলাপুর থেকে চলতি দামে বিশেষ টিকেট সংগ্রহ করছেন।

উল্লেখ্য, ঈদের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন ১৩ই অক্টোবর রেলওয়ের মহাপরিচালক আবু তাহের বলেছিলেন, ঈদ উপলক্ষে  অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে।

সে মোতাবেক সোমবার থেকে অতিরিক্ত বিশেষ ট্রেনের টিকেট বিক্রি শুরু হলো কমলাপুর স্টেশন থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ