1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

রামু-উখিয়া ও টেকনাফের হামলায় ১৭ মামলা: আটক ২২০, পাঁচজনের স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
  • ১০৫ Time View

২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধবসতি এবং বিহারে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা দায়ের হয়েছে; আটক হয়েছেন ২শ ২০ জন এবং এর মধ্যে ৫ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদের স্বীকারোক্তিতে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে জানা গেছে। জানা গেছে, জবানবন্দির সূত্র ধরে পুলিশ আরও অনেককে সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পেরেছে।

এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানান, ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু, উখিয়া ও টেকনাফে হামলার ঘটনায় দায়ের করা ১৭টি মামলায় পুলিশ এ পর্যন্ত ২শ ২০ জনকে আটক করেছে।

এঘটনায় ১৭টি মামলার এজাহারে ৩শ ২১ জন আসামির নাম উল্লেখ রয়েছে। এছাড়া মামলায় আরও অজ্ঞাতপরিচয় ১৪ হাজার ৬শ ৫ জনকে আসামি করা হয়েছে।

তিনি জানান, আসামিদের মধ্য থেকে শনিবার পর্যন্ত ২শ ২০ জনকে আটক করা সম্ভব হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি রয়েছেন ১শ ৩০ জন। অপর ৯০ জনকে তদন্তের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে।

পুলিশ সুপার বাবুল আকতার জানান, আটকদের মধ্যে ৫ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত ২টি ট্রাক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

এদিকে, আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ট্রাকসহ আটক হেলপার রামু উপজেলার দক্ষিণ রাজারকুলের বদিউল আলমের ছেলে রমজান আলী (২০) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উখিয়ায় আটক বোরহান উদ্দিন ঘটনায় জড়িত ৯ জনের নাম প্রকাশ করে কা. বি. ১৬৪ ধারামতে স্বীকারোক্তি দিয়েছেন।

ঘটনার দিন ব্যবহৃত পিকআপ ভ্যানসহ আটক মোহাম্মদ রুবেল ৪ জনের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রামুতে আটক আবুল হাশেম রামুর পূর্ব কাটালিয়া পাড়ার সুধাংশু বড়–য়ার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৮ জনের নাম প্রকাশ করে জবানবন্দি দিয়েছেন।

উখিয়ায় আটক কামাল পশ্চিম মরিচ্যা দীপঙ্কর বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় তিনিসহ জড়িত ৫ জনের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এতে তদন্ত আরও এগিয়েছে বলে মনে করেছেন পুলিশ কর্মকর্তারা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানান, স্বীকারোক্তিতে যাদের নাম পাওয়া গেছে, তাদের আটকের চেষ্টা চলছে। সেই সঙ্গে ঘটনায় জড়িত শনাক্ত করা ব্যক্তিদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ