1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কর্মসংস্থান বাড়ানোর করণীয় ঠিক করতে এমসিসিআই’র সেমিনার ১৬ অক্টোবর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
  • ১১০ Time View

দারিদ্র্য হ্রাসের জন্য কর্মসংস্থানের গুরুত্ব নিয়ে বিশেষ সেমিনার আয়োজন করবে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)।

আগামী ১৬ অক্টোবর বিকেলে সংগঠনের কার্যালয়ে এ সেমিনার হবে। সেমিনারে আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) থেকে একজন বিশেষজ্ঞ বিষয়বস্তুর ওপর মূল বক্তব্য তুলে ধরবেন। এছাড়া দেশের ও বিদেশের আরো অনেক সংস্থা থেকে বিশেষজ্ঞরা সেমিনারের অংশ নেবেন।

রোববার দুপুরে চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী। সংগঠনের সচিব ফারুক আহাম্মাদ সেমিনারের বিস্তারিত তুলে ধরেন। এসময় বাংলাদেশ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক উপস্থিত ছিলেন।

এ সময় আমজাদ খান চৌধুরী বলেন, “বাংলাদেশে বেকার সমস্যা বড়। প্রতিদিন আরো জটিল হচ্ছে। দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ বেকার। সংখ্যার হিসেবে ১৮ লাখ মানুষ বেকার। তবে সরকার ও বেসরকারি যৌথ উদ্যোগে এর সমাধান করতে হবে। তবে একদিনে এটি হবে না। কিন্তু জাতির টিকে থাকার জন্য খুবই জরুরি।”

তিনি বলেন, “বেকারত্ব সমস্যার কারণে আইন-শৃংখলা বাহিনীর অবনতি হয়। কারণ মানুষ ক্ষুধা নিবারণে অন্যায় করে। এসব পটভূমি বিবেচনায় আমরা এই সেমিনার আয়োজন করছি। যেখানে দারিদ্র্য হ্রাসের উদ্দেশ্য এবং কর্মসংস্থান বিষয়টি গুরুত্ব পাবে। যার মাধ্যমে সমস্যা সমাধানে করণীয় ঠিক করা যাবে।”

আমজাদ খান চৌধুরী বলেন, “নতুন, উচ্চতর এবং গুণগত মানসম্পন্ন কর্মসংস্থান তৈরি সার্বিক টেকসই অর্থনীতির মৌলিক বিষয়।”

ফজলুল হক বলেন, “পরিসংখ্যান মতে দেশের ৪০ শতাংশ মানুষ বেকার। যারা অন্যদের আয় দিয়ে চলে।”

ফারুক আহাম্মাদ বলেন, “এমসিসিআই কর্মসংস্থান তৈরির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। বছরে ১৮ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে বেকার থাকছে। সে কারণে এটি বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ