1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

কমেছে ইলিশের দাম, বেড়েছে রসুন পেঁয়াজের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ অক্টোবর, ২০১২
  • ১১৮ Time View

সরকার ইলিশ ধরার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বাজারে ইলিশের দাম কিছুটা কমেছে। অন্যান্য মাছের পাশাপাশি এখন ইলিশ মাছও বেশ দেখা যাচ্ছে।

ক্রেতারাও খুশি সস্তা দামে ইলিশ কিনতে পেরে। বর্তমানে বাজারে যে ইলিশ প্রতিকেজি ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে কিছুদিন আগেও তা ছিল ১হাজার ২’শ থেকে-১হাজার ৩‘শ টাকা।

এছাড়া ছোট সাইজের ইলিশের দাম কমেছে আরো বেশি। ৫০০-৬০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে মাত্র ৩৫০ টাকা এবং প্রতিটি ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।

রাজধানীর কারওয়ানবাজার, নিউমার্কেট, গুলশান, মোহাম্মদপুর, কাঁঠাল বাগান ও মহাখালি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে বাজারে ইলিশ সরবরাহ বাড়লেও অন্যান্য মাছের দাম কমেনি।

এক সপ্তাহের ব্যবধানে দেশি এবং চায়না রসুনে কেজিপ্রতি বেড়েছে ১০ টাকা। গত সপ্তাহে যে রসুনের দাম ছিল ১১০ টাকা এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। এছাড়া প্রতিকেজি ৬০ টাকার দেশি রসুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

দেশি এবং ভারতীয় পেঁয়াজের দামও বেশ চড়া। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ২ টাকা করে বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। ২৪-২৫ টাকায় বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।

শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। নানা ধরনের সবজির দাম কমেছে ৮ থেকে ১০ টাকা।

বাজারে এখন প্রতিকেজি বেগুন ৪০-৪৫, পেঁপে ২০, ঢেঁড়স ৪০, পটল ৪০, মূলা ৪০, ঝিঙা ৪০, শসা ৫০, গাজর ৫০ এবং করলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে কিছু সবজির দাম এখনো
চড়া। যেমন প্রতিকেজি শিম ও টমেটো বিক্রি হচ্ছে ৮০  টাকায়। এখনো ৮০ টাকা রয়ে গেছে কাঁচা মরিচের দাম।

ব্রয়লার মুরগির দাম প্রতিকেজি ১৫ টাকা বেড়ে ১৫৫-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

সয়াবিন তেল বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে কেজিপ্রতি ১৩৪ টাকায়। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৬৬০ টাকা থেকে ৬৬৫ টাকায়।

বাজারে এখন লাল ও সাদা ডিমের হালি ৩৮ টাকা এবং দেশি মুরগি ও হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৪২ টাকায়।

প্রতিকেজি চিকন লবনের দাম ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা। আর মোটা লবণ বিক্রি হচ্ছে ১৮ টাকা দরে।

এ সপ্তাহে ডালের দামের কোনো তারতম্য দেখা যায় নি। প্রতিকেজি দেশি মসুর ডাল ১২৫ টাকা, ভারতীয় ৮০-৮৫ টাকা, বুট ১২০ টাকা, ছোলা ৮০-৮৫, এবং খেসারির ডাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ