1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

‘জেলার’-এর সাফল্যে ১০০ কোটির চেক ও গাড়ি উপহার পেলেন রজনীকান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

দুই বছর পর পর্দায় ফিরেই বাজিমাত করলেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। গত ১০ আগস্ট বিশ্বব্যাপী তার নতুন সিনেমা ‘জেলার’ মুক্তির পর ইতোমধ্যেই ৫৯১.৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৩ কোটি ৬০ লাখ টাকার বেশি) আয় করেছে।
সিনেমাটির এই দূর্দান্ত সাফল্যে রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি ও ১০০ কোটি রুপির একটি চেক উপহার দিয়েছেন প্রযোজক কালানিথি মারান। গত ৩১ আগস্ট সান পিকচার্সের সিইও কালানিথি মারান রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। এবার বিএমডাব্লিউ এক্স৭ মডেলের বিলাসবহুল গাড়ি রজনীকান্তকে উপহার দিলেন কালানিথি।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেলার’ সিনেমায় অভিনয়ের জন্য ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন রজনীকান্ত। এছাড়াও সিনেমাটির ব্যাপক সাফল্যে প্রযোজন সংস্থা থেকে এই অভিনেতার সঙ্গে লভ্যাংশ ভাগ করে নেওয়া হয়েছে। তাকে দেওয়া হয়েছে ১০০ কোটি রুপি মূল্যের আরও একটি চেক। সব মিলিয়ে এই সিনেমায় রজনীকান্তের পারিশ্রমিক দাড়াল ২১০ কোটি রুপি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৪০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছিল ‘জেলার’ সিনেমা। যা ইতোমধ্যেই ৬০০ কোটি রুপি আয় করেছে। ফলে ২০২৩ সালের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে এটি।
ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ