1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

র‌্যাম্পে এনা সাহার হাঁটা দেখে ধেয়ে এল কটাক্ষ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৮৭ Time View

তিনি এখন শুধু অভিনেত্রী নন, প্রযোজকও বটে। দীর্ঘ দিন ক্যামেরার সামনে দেখা যায়নি এনা সাহাকে। তাঁর প্রযোজিত শেষ ছবি ছিল ‘চিনে বাদাম’। সেই ছবিতে যশ দাশগুপ্তের বিপরীতে এনাকে দেখেছিলেন দর্শক। তার পর বছর ঘুরে গিয়েছে। মাঝে বিতর্কও হয়েছে বিস্তর। ওজন বাড়ার জন্য কটাক্ষও শুনতে হয়েছিল তাঁকে। মাঝে খুবই কসরত শুরু করেছিলেন। সেই ফলও মিলেছে হাতে নাতে। সম্প্রতি একটি ফ্যাশন শো-তে এসে র‌্যাম্পে হাঁটতে দেখা গেল নায়িকাকে। হাঁটু পর্যন্ত একটি ড্রেস। তার উপর লম্বা জ্যাকেট। এমনই বাহারি জামায় দেখা গেল এনাকে। হাসিমুখে হেঁটে এলেন। তবে তাঁর হাঁটার ছবি এবং ভিডিয়ো দেখে অনেকেরই মুখভার। একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম।
কেউ লিখেছেন, “ইনি তো হাঁটতেই পারেন না!” আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “শরীরের প্রতি যত্ন নাও এনা। আরও ওজন কমিয়ে র‌্যাম্পে হাঁটতে এলে ভাল লাগত দেখতে।” কেউ লিখেছেন, “খুবই খারাপ লাগছে দেখতে।” তবে এঁদের কাউকে কোনও উত্তর দেননি অভিনেত্রী। কিন্তু সমালোচনার পাশাপাশি, অনেকেই কিন্তু নায়িকার প্রশংসাও করেছেন। এই মুহূর্তে অভিনয় থেকে যেন কিছুটা দূরত্ব বজায় রাখছেন এনা। তাঁর প্রযোজিত বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এর আগে এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে এনা জানিয়েছিলেন, তিনি কোনও খারাপ ছবি তৈরি করতে চান না। সময় নিয়ে ভাল ছবি তৈরি করতে চান। যাতে দর্শকের ভাল লাগে। এই মুহূর্তে তিনি নতুন চিত্রনাট্য শুনছেন। যশ দাশগুপ্তের সঙ্গে সব সমস্যা মিটলেই মুক্তি পাবে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিটি। এ ছাড়া এই বছরের শেষেই মুক্তি পাবে এনা প্রযোজিত ছবি ‘ডাক্তারকাকু’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ