1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

ঢাকা মাতাতে আসছেন অঞ্জন দত্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১৮ Time View

ঢাকা মাতাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। গত বছরের অক্টোবরে ঢাকায় এসে গান শুনিয়ে মুগ্ধ করেছিলেন শ্রোতা-দর্শকদের। আবারও অঞ্জন ভক্তদের জন্য সুখবর দিলেন এই গায়ক। ফের ঢাকায় আসছেন তিনি।

আগামী সেপ্টেম্বরে অঞ্জন দত্ত ঢাকায় আসবেন বলে জানা গেছে। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শিরোনামের একটি কনসার্টে অংশ নেবেন এই গায়ক।

কনসার্টটির আয়োজন করছেন কারখানা ও আর্কলাইট ইভেন্টস। তবে অঞ্জন দত্তের আসার তারিখ এখনও জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। শুধু জানিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকায় আসবেন এই গায়ক।

এ প্রসঙ্গে আয়োজকরা বলেন, ইতোমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় উঠবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবে ঢাকার শ্রোতা-দর্শকরা।

কনসার্টে অঞ্জনের সঙ্গে মঞ্চ ভাগ করবেন ঢাকার গায়ক আহমেদ হাসান সানি। তিনি বলেন, অঞ্জন দত্ত আমাদের একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তার গান দারুণভাবে প্রভাবিত করে আমাকে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করব, এটা ভাবতেই ভীষণ আনন্দ লাগছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ