1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

পদ্মাসেতুর বিষয়ে প্রশ্ন না করার আহ্বান যোগাযোগমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২
  • ১০২ Time View

অর্থায়নের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত পদ্মাসেতুর ব্যাপারে সাংবাদিকদের কোনো প্রশ্ন না করার আহবান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে সরকারের নির্বাচনী ওয়াদা অনুযায়ী পদ্মাসেতু বাস্তবায়ন হবেই বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।

সোমবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পদ্মাসেতুর বিষয়টি নিয়ে এখন উচ পর্যায়ে অনেক কথা হয়েছে। অর্থায়নের বিষয়টি দেখছেন অর্থমন্ত্রী। এ ব্যাপারে কিছু বলার থাকলে তিনিই বলবেন।

মন্ত্রী বলেন, ‘‘প্রকল্পটির অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বাস্তবায়ন হয়ে গেলে তবেই এ ব্যাপারে কথা বলবো।’’

এছাড়াও সড়ক বেদখল, মহাসড়কের পাশে বাজার নির্মানসহ বিভিন্ন স্থানে ভাঙ্গাচোড়া অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

কোরবানির ঈদের আগে সড়ক-মহাসড়ক ঘিরে পশুর হাট না বসাতে প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তিদের সজাগ থাকার অনুরোধ জানান তিনি।

এদিকে সাভারের গাবতলী থেকে নবীনগর পর্যন্ত মন্ত্রীর যাত্রাপথে আওয়ামী হকার্স লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানান। মন্ত্রীর সফর ঘিরে সড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় তীব্র যানজটের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ