1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ : বাহাউদ্দিন নাছিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬০ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। বঙ্গবন্ধু কন্যার কাছেই দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিরাপদ। এটি এখন বিশ্ববাসীর কাছে প্রমাণিত।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
বাহাউদ্দিন নাছিম বলেন, পঁচাত্তরের খুনিরা, একাত্তরের খুনিরা, বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনাকে নিঃশেষ করতে, তার সরকারকে উৎখাত করতে, দেশের গণতন্ত্রকে পদদলিত করতে চায়। সেই দেশবিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্য পুনরায় আমাদের আরেকটি যুদ্ধ করতে হবে।
তিনি বলেন, যে কোনো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
বঙ্গবন্ধুর সফলতার কেন্দ্র বিন্দুতে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতির পিতার সাহসী সিদ্ধান্তের কারণে বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছে। আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।
এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্বরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। একই সঙ্গে কাগাগারে হত্যার শিকার জাতীয় চার নেতার প্রতিও শ্রদ্ধা জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ