1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ ব্যাংকের বৃহৎ শাখা ময়মনসিংহে, নভেম্বরে উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২
  • ১০৮ Time View

রাজধানী ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের বৃহৎ শাখা হচ্ছে ময়মনসিংহে। নভেম্বরের প্রথম সপ্তাহে এ শাখার উদ্বোধন হবে। ১০ একর জমির উপর গড়ে উঠবে এ নতুন ভবন।

সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়ার সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ ব্যাংকের নতুন বৃহৎ এ শাখা নিয়ে কথা বলেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ মতবিনিময় চলে।

এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান ও সোনালী ব্যাংকের জিএম ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, আব্দুল আউয়াল, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, “ঢাকার বাইরে এটিই হবে সবচেয়ে বৃহৎ শাখা। এর জন্যে ১০ একর জমি কেনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রয়োজনীয় জমি খোঁজা হচ্ছে।”

ময়মনসিংহ জেলা প্রশাসক বলেন, “গাজীপুরের টাকশালে টাকা তৈরি হলেও বাংলাদেশ ব্যাংকের এ নতুন শাখার ফলে ময়মনসিংহ থেকেই টাকা বিতরণ করা হবে। এটি বাংলাদেশ ব্যাংকের একটি যুগান্তকারী পদক্ষেপ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ