1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

তাসকিন-সাবিনাসহ শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৭৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটটি বিভাগে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানের মধ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ বিতরণ করেছেন।
শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
আজীবন সম্মাননা পেয়েছেন হকির সাবেক তারকা আবদুস সাদেক। সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ এবং গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।
উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ ক্যাটাগরিতে তরুণ টেবিল টেনিস তারকা মুহতাসিন আহমেদ হৃদয় পুরস্কার পেয়েছেন।
ক্রীড়া সংগঠকের স্বীকৃতি পেয়েছেন তিনজন। তারা হলেন- তৃণমূল পর্যায়ে সাঁতার নিয়ে কাজ করা আমিরুল ইসলাম, নারী ফুটবল নিয়ে কাজ করা মালা রানী সরকার ও ফজলুল ইসলাম।
ক্রীড়া ফেডারেশন হিসেবে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এছাড়া ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর ক্যাটাগরিতে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), ক্রীড়া সাংবাদিক হিসেবে খন্দকার তারেক মো. নুরুল্লাহ এবং ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে আতাহার আলী খান পুরস্কার পেয়েছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার হিসেবে প্রত্যককে এক লক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ