1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পাইওনিয়ার লিগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ অক্টোবর, ২০১২
  • ১৯২ Time View

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার ফুটবল লিগ ২০১২’র  আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি প্রজন্ম গড়তে চাই যারা জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও ভূমিকা রাখতে সক্ষম হবে। সুস্থ্য শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য।’

ক্রীড়াক্ষেত্রে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ক্রীড়াবিদরা সফলতা অর্জনের মাধ্যমে দেশের পতাকাকে তুলে ধরার পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে মর্যাদাপূর্ণস্থানে অধিষ্ঠিত করতে সক্ষম হবেন।

নতুন আঙ্গিকে পাইওনিয়ার লিগ মাঠে গড়ানোয় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৭ সালে আমি পল্টন ময়দানে পাইওনিয়ার লিগের উদ্বোধন করেছিলাম। আজ নবরুপে সজ্জিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।’

খেলাধুলায় পৃষ্ঠপোষকতার জন্য সমাজের বিত্তবান, ব্যবসায়ী-শিল্পপতি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে বাফুফে সভাপতি একাদশ ও পাইওনিয়ার চেয়ারম্যান একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী। ম্যাচে মাসুদের গোলে (৪৪ মি.) বাফুফে সভাপতি একাদশ ১-০ গোলে হারায় পাইওনিয়ার চেয়ারম্যান একাদশকে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান আরিফ খান জয় ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ