1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

জাপান গেলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ অক্টোবর, ২০১২
  • ১৩৭ Time View

বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে জাপানে গেলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। রোববার রাতে তিনি টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, রাত সাড়ে এগারোটায় সিংগাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন বিবি গভর্নর।

ড. আতিউর রহমান আগামী ১৪ অক্টোবর পর্যন্ত টোকিওতে অবস্থান করবেন বলে জানান তিনি। এসময় বিশ্ব ব্যাংক ও আইএমএফের সঙ্গে নিয়মিত বৈঠকের পাশাপাশি এর প্রতিনিধিদের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন তিনি।

এছাড়া ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে আয়োজিত এক সম্মেলনেও যোগ দেবেন তিনি।

আগামী ১৬ অক্টোবর তিনি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ