1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সানি লিওনের বিরুদ্ধে সমন জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

বলিউডে মোটামুটি মজবুত অবস্থান করে নিয়েছেন সানি লিওন। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। সেই সঙ্গে আইটেম গান তো আছেই।
বলিউডে নিজের জায়গা করে নিতে শুরু থেকেই সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন সানি। কারও সঙ্গে কোনো বিবাদে জড়ানোর খবর খবরে আসেনি। তবে এবার টাকা নিয়ে অভিনয় না করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর জেরে তাকে সমন পাঠিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)। এ ঘটনা অনেককেই চমকে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বিনোদ বচ্চন নামে এক প্রযোজকের টাকা ফেরত না দেওয়ায় সানিকে নোটিশ পাঠানো হয়েছে।
সানির বিরুদ্ধে অভিযোগ, বিনোদের ছবিতে কাজ না করেও চুক্তির টাকা ফেরত দিচ্ছেন না অভিনেত্রী। এ নিয়ে প্রযোজক বারবার যোগাযোগ করলেও কোনো উত্তর পাচ্ছেন না তার কাছ থেকে।
সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, কয়েক বছর আগে বিনোদ বচ্চনের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সানি। সেই সুবাদে চুক্তি অনুযায়ী দেড় কোটি রুপি নিয়েছিলেন। কিন্তু তিনি ছবিটি নির্মাণ করেননি, যে কারণে টাকা ফেরত চেয়েছেন। কী কারণে ছবি নির্মাণ করেননি, তা নিয়ে এই প্রযোজক মুখ খোলেননি।
এদিকে সানির সহকারী জানিয়েছেন, ইম্পার দ্বারস্থ হয়ে বিনোদ যে অভিযোগ এনেছেন তা পুরোপুরি সত্য নয়। অভিনয়ের জন্য সানির সঙ্গে ৫০ লাখ রুপির চুক্তি হয়েছিল, যার সব তথ্য তাদের কাছে আছে। যথাসময়ে তা পেশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ