1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

বিদ্যুতের চাহিদা মেটাতে মালয়েশিয়া থেকে এলএনজি কিনছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৭১ Time View

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আরও সরবরাহ নিশ্চিত করতে মালয়েশিয়ার এক কোম্পানির সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ। বুধবার (১৯ জুলাই) সংশ্লিষ্ট খাত সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ বাংলাদেশ বিদ্যুতের চাহিদা মেটাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, বাংলাদেশে বছরে ১ মিলিয়ন মেট্রিক টন এলএনজি সরবরাহ করবে মালয়েশিয়ার ফার্ম পেরিন্টিস আকাল এসডিএন বিএইচডি।
রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ নিয়ে আলোচনা চলছে। তবে সেটা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। চুক্তির মেয়াদ বা সরবরাহ শুরুর তারিখ উল্লেখ করেননি তিনি।
বিদ্যুতের চাহিদা মেটাতে এলএনজি সরবরাহের জন্য কত বছর মেয়াদি চুক্তি সই করছে বাংলাদেশ- এ বিষয়ে জানতে পেরিন্টিস আকাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
তবে মালয়েশিয়ায় সরকারি ছুটির কারণে এতে সাড়া দেননি তারা। এমনকি অনুরোধ সত্ত্বেও কোনো মন্তব্য করেননি।
গত জুনে ওকিউ ট্রেডিং থেকে এলএনজি সরবরাহ পাওয়ার জন্য ১০ বছরের চুক্তি সই করে পেট্রোবাংলা। কোম্পানিটি আগে ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল নামে পরিচিত ছিল।
সেই সঙ্গে কাতারএনার্জির সঙ্গে ১৫ বছরের চুক্তি করে বাংলাদেশ। উভয় চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল থেকে সরবরাহ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ