1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬১ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন বানচালকারীদের আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবিলা করবে। কেউ যদি সহিংসতা করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করবে।
আজ সোমবার দুপুরে চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে একযোগে ৫ লাখ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে, তবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়। আলোচনার আগে বিএনপিকে বলতে হবে— তারা সংবিধানের আলোকেই নির্বাচনে আসবে। তা হলে চিন্তা করা যাবে আলোচনার কথা। এর বাইরে হাজার আন্দোলন করেও কোনো লাভ হবে না।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন আমকে শিল্প গড়ে তুলতে। আম যেন সারা দেশে উৎপাদন হয় এবং খুব সহজেই বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এতে রাউজানে আমবাগান ও বৃক্ষের এই মহাকর্মযজ্ঞ দেখে আমি সত্যিই অভিভূত।
এতে উদ্বোধক ছিলেন কৃষি ও বৃক্ষরোপণসহ পঞ্চমবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ