1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

মৃত্যুশূন্য দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৭৬ Time View

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৯৩ জনেই আছে।
একই সময়ে কমেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও। এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪৯ রোগী।

আজ শুক্রবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৪৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৭ জন ঢাকায় চিকিৎসাধীন।
বাকি ১০৪ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। এই সময়ে নতুন করে কোনো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৯৩ জনে স্থির আছে।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট চার হাজার ২২০ জন ভর্তি আছেন।
তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার ৭৫৫ জন। এছাড়া ঢাকার বাইরে এক হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ