1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ-আরব আমিরাত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ অক্টোবর, ২০১২
  • ১৩০ Time View

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ-দুবাই বিজনেস কাউন্সিল (বিডিবিসি)।

এফবিসিসিআই সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে আগামী রোববার এফবিসিসিআই সভা কক্ষে এফবিসিসিআই-বিডিবিসি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

এতে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

এ সময় বিডিবিসি সহ-সভাপতি মো. আইয়ুব আলী, মহাসচি জনাব নুর মোহাম্মদসহ এফবিসিসিআইয়ের সহ-সভাপতি, পরিচালকেরা উপস্থিত থাকবেন।

এ চুক্তি সম্পর্কে এফবিসিসিআই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সচিব একেএম ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, “এ চুক্তির আওতায় দুই দেশের দুই সংগঠন পরস্পরকে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে তথ্য আদান-প্রদানসহ বিভিন্নভাবে একে অপরকে সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ