1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করা হয়েছে : নৌপ্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৬৭ Time View

শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনই এগিয়ে যায় ঠিক তখনই একটি মহল বিভিন্ন ষডযন্ত্রে লিপ্ত হয়ে দেশকে পিছনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়। মেয়র আসলাম যে উন্নয়নের কথা বললেন সেই উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা নির্বাচিত হয় আর দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হয় তাহলে সেই বাংলাদেশ ৪১ সালে নয় ৩৫ সালেই স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে দেশ প্রেম আছে, মেধা আছে, দূরদর্শিতা আজে প্রজ্ঞা আছে এই ধরনের নেতৃত্ব বাংলাদেশ আর দ্বিতীয় কেউ নেই। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেবা কি জিনিস বাংলাদেশের তা ভুলে গিয়েছিল। রাষ্ট্র যে জনগণকে সেবা দিবে, রাষ্ট্র যে জনগণের সেবায় নিয়োজিত থাকবে এবং রাষ্ট্রের যে সরকার পরিচালনা হবে সেই সরকারের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা।
ক্ষমতার কুক্ষিগত করা, ক্ষমতায় থাকা, ক্ষমতার বাহাদুরি করা এবং ব্যক্তি গোষ্ঠীর একটা উন্নয়ন আমরা দেখেছি। সাধারণ মানুষের উন্নয়ন দেখিনি। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর মূলত বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের পরও যারা বলে আমরা কি পেলাম তারা এই দেশটিকেই চাইনি।
৪ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।
সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলম এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন এএসপি খোদাদাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার।
এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবীর, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সেতাবগঞ্জ পৌরসভার ২৬তম উন্মুক্ত বাজেটে প্রায় ৩১ কোটির টাকার বাজেট ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ