1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মুক্তির আগেই ‘জওয়ান’র আয় ৩৬ কোটি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৭৩ Time View

ছবি মুক্তির আগেই রেকর্ড গড়ে ফেলল শাহরুখের ‘জওয়ান’ ছবি। ‘পাঠান’ ছবির দারুণ সাফল্যের স্বাভাবিকভাবেই কিং খানের ভক্তরা অধীর আগ্রহে বসে ছিল ‘জওয়ান’ ছবির জন্য। তবে এখনও তাদের অপেক্ষা করতে হবে আরও দু-মাস। সেপ্টেম্বর ৭ তারিখে মুক্তি পাবে এই ছবি। কিন্তু তার আগে এই ছবির ঝুলিতে ৩৬ কোটি রুপি! জানা গেছে, এই ছবির মিউজিক স্বত্ত্ব বিক্রি করা হয়েছে এত রুপিতে।
সিনেমার পাশাপাশি ব্যবসাটাও বেশ ভালো বোঝেন শাহরুখ। এমন সুনাম তার বহু দিনের। কিং খানকে যারা একটু চেনেন, জানেন তিনি কতটা ভাবনা-চিন্তা করে নিজের পরবর্তী পদক্ষেপ স্থির করেন। সূত্রের খবর মানলে, দিন কয়েক আগে ‘জওয়ান’ সিনেমার মুক্তি নিয়ে পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন শাহরুখ। তারপরই নতুন মুক্তির তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত নেন।
মনে করা হচ্ছে, জন্মাষ্টমীর ছুটির কথা মাথায় রেখেই শাহরুখ ‘জওয়ান’-এর নতুন মুক্তির তারিখ বেছে নিয়েছেন। পাশাপাশি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে হলিউডের কোনো বড় রিলিজ নেই। আবার ‘জওয়ান’ যদি ৭ সেপ্টেম্বর মুক্তি পায় তারপর প্রায় তিন সপ্তাহ কোনো বিগ বাজেট সিনেমা নেই। শুধু ২৮ সেপ্টেম্বর প্রভাসের ‘সালার’ মুক্তি পাওয়ার কথা। অর্থাৎ গোটা একটা মাস নিজের সিনেমার জন্য বলিউড বাদশাহ পেয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ