1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

দেশ রক্ষার দায়িত্ব সব নাগরিকের : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৭২ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, সব নাগরিকের।

বৃহস্পতিবার (২৯ জুন) সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নাগরিক যেন অন্যের প্ররোচনায় বিপথগামী না হয়। বিপথগামী হলে দেশের এ উন্নয়নটা ব্যাহত হতে পারে। আমি সবাইকে আহ্বান করব, আপনারা চোখ কান খোলা রাখবেন। বাংলাদেশের জনগণ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা যথেষ্ট সজ্ঞান। তারা জানে এবং বোঝে কখন কী করতে হবে।

তিনি বলেন, দেশের জনগণের ওপর আমার বিশ্বাস আছে। কেউ কেউ হয়তো বিপথগামী হতে পারে, বৃহত্তর জনগণ কখনও বিপথগামী হবে না।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যরা, শীর্ষ রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ