1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানালো মেসির আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৮৫ Time View

আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্কটা যেন আত্মার হয়ে উঠেছে। যত দিন গড়াচ্ছে গাঢ় হচ্ছে বন্ধন। রাত পোহালে পবিত্র ঈদুল আজহা। উৎসবের আমেজ চারিদিকে। ফুটবলপ্রেমিদের, বিশেষত আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তদের সেই আমেজ আরেকটু বাড়িয়ে দিল আর্জেন্টিনা ফুটবল দল। বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানাল তারা।
আজ বুধবার (২৮ জুন) আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। পোস্টের পোস্টারে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও রদ্রিগো পলের হাস্যোজ্জ্বল ছবির দেখা মেলে। ভেতরে বাংলাদেশিদের উদ্দেশে ইংরেজিতে লেখা ‘ঈদ মোবারক।’

পোস্টের ক্যাপশনে লেখা— ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি ও প্রিয়জনদের সাথে ভাগাভাগি করা স্মরণীয় মুহূর্ত।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা পৌঁছে যায় মেসি-ডি মারিয়াদের কানে। আর্জেন্টিনার বিশ্বকাপজয় পূর্ণতা আনে এই ভালোবাসায়। এতটাই দৃঢ় হয় বন্ধন, আলবিসেলেস্তেদের আঞ্চলিক পার্টনার হিসেবে বাংলাদেশি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশের মাধ্যমে এখন যে কোনো জায়গা থেকে কাটা যাবে আর্জেন্টিনার ম্যাচের টিকেট। এ ছাড়া, আগামী ৩ জুলাই বাংলাদেশে আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ