1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, মামলা ৬৪ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সৌদি-ইউএই-কাতারের ফোনে ইরানে হামলা স্থগিত : ট্রাম্প মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত

শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ ইউরোপ-জাপান-চীন হবে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৬৭ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, হওয়ার সম্ভাবনা নেই। কোনো ভয় নেই। বাংলাদেশ এখন ইউরোপ-জাপান-চীন হবে। গত এক বছর ধরে কিছু লোক মানুষকে নানাভাবে উসকানি দিয়ে যাচ্ছে। উসকানি দিয়ে লাভ হবে না।
আজ রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় মন্ত্রী তার নিজ উপজেলা শান্তিগঞ্জে স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদরিদ্রের মধ্যে আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন।
আন্তর্জাতিকভাবে দেশ একঘরে হয়ে গেছে—বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির এমন মন্তব্যের প্রতিবাদে পরিকল্পনামন্ত্রী বলেন, এক ব্যক্তির কথায় দেশ একঘরে হয়ে যায় না। জাতিসংঘ জানে না বাংলাদেশ একঘরে হয়ে গেছে। আমরা বিশ্ব সমাজে আছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এর আগেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে আমাদের দল কাউকে বাধা দেবে না। কোনো বিশৃঙ্খলা করবে না। তবে যদি কেউ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা করতে, মারামারি করতে চায়, অগ্নিকাণ্ড করতে চায় তাদের প্রতিহত করা হবে। এলাকার মানুষ তাদের প্রতিহত করবে।
বিদ্যুৎ প্রসঙ্গে এম এ মান্নান বলেন, বিদ্যুৎ সমস্যা অনেক কমে গেছে। আগের মতো লোডশেডিং নেই। ১০ লাখ টন কয়লা বন্দরে আসছে। বন্দরে কয়লার জাহাজের ভিড় লেগে গেছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিএনপি একটি ঘরেও বিদ্যুৎ দিতে পারেনি। তাই তারা বিভ্রান্তি ছড়ায়।
পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। আমরা সেটি কমিয়ে দিয়েছিলাম। এখন কেউ যদি দ্রব্যমূল্যের দাম বাড়াতে যায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে পণ্য আমদানি করে কম দামে বাজারে বিক্রি করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্ জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সেতু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ