1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

জঙ্গিরা চুপ করে বসে নেই : এটিইউ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৭৪ Time View

জঙ্গিবাদ শেষ হয়ে গেছে এমনটি ভেবে নিশ্চিন্ত হওয়ারও কিছু নেই উল্লেখ করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন বলেছেন, জঙ্গিরা চুপ করে বসে নেই।
আজ সোমবার (১৯ জুন) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের মাল্টিপারপাস হলে ‘উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
আইজিপি এস এম রুহুল আমিন বলেন, ‘আমরা দেখছি জঙ্গিরা সোশাল মিডিয়ায় ভয়াবহভাবে সক্রিয়। এটিইউর সাইবার অনলাইন পেট্রোলিংয়ে তা উঠে এসেছে। অনলাইনে জঙ্গিদের কার্যক্রম, কীভাবে একজন তরুণ না বুঝেই জঙ্গিবাদে জড়াচ্ছে, জঙ্গিবাদে জড়ানোদের বিপদ, ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার সুযোগ গণমাধ্যমকর্মীদের আছে।’
এটিইউ প্রধান বলেন, ‘সাংবাদিক সম্পর্কে নানা সময় জটিল ধারণ করে পুলিশ। তবে বর্তমানে তথ্যের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তবে ৭ ধারায় স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রাখার স্বার্থে তথ্য দিয়ে থাকি। দেশপ্রেমের জায়গা থেকে আমরা যদি সবাই কাজ করি তাহলে সমাজের জন্য ক্ষতিকর কিছু ঘটবে না। গণমাধ্যম যদি এসব মাথায় রাখে সংবাদ পরিবেশনের সময় তবে সমস্যা হওয়ার কথা না। সংবাদের অবাধ প্রবাহের সময় কোনও সংগঠনের সুযোগ নেই গণমাধ্যমকে সহায়তা ছাড়া ইমেজ রক্ষা করা।’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তথ্য পরিবেশনের ক্ষেত্রে দুটি ঘটনা ঘটে– একটা আমরা দেই, আরেকটা আপনারা সরেজমিনে করেন। এরকম একটি কাজ ছিল হোলি আর্টিজানে হামলার সময়। গণমাধ্যমকর্মীদের কাজের কারণে জঙ্গিরা ভেতর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান জেনে গিয়েছিল। এসব ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা উচিত।’
এটিইউর ডিআইজি (অপারেশন্স) মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে গণমাধ্যম অনেক বেশি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। যেটা আড়ালে থাকার সেটা আড়ালেই রেখেছেন। আসলে রাষ্ট্রযন্ত্রের একার পক্ষে জঙ্গিবাদ দমন সম্ভব নয়। এখানে দরকার কোর্ডিনেশন, জনগণের অংশগ্রহণ, গণমাধ্যমের নিরবচ্ছিন্ন সহায়ক ভূমিকা। আমাদের ডেটা সিস্টেমটা অনেক বেশি আপডেট থাকা দরকার। কারণ উগ্রবাদে যারা জড়ায় তাদের স্বাভাবিক জীবনে ফেরা কঠিন।
কর্মশালায় আরও ছিলেন মূল প্রবন্ধ উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শবনম আজিম, বিশেষ অতিথি পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. এ এফ এম মাসুম রব্বানীসহ সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ