1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৬৮ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসা জরুরি।
আজ সোমবার (১৯ জুন) বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বে তিন কমিশনার ও সচিব রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
পরে রাষ্ট্রপতির প্রেস-সচিব জয়নাল আবেদিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে সহযোগিতা দেওয়া হবে। ভোটকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ভোটের তারিখের পূর্ব থেকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দেশের সকল নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।
সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আইয়াল জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে স্থানীয় সরকারসহ সব নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, কিছু কারিগরি ত্রুটি ছাড়া ইভিএম নির্বাচনে সফলভাবে ব্যবহার করা যাচ্ছে। এ ছাড়া নির্বাহী বিভাগের সহযোগিতা পাওয়া যাচ্ছে।
তিনি আরও জানান, ইতিমধ্যে সীমানা চূড়ান্ত করা হয়েছে। আর ভোটের কেন্দ্র চূড়ান্তকরণের প্রক্রিয়া চলমান।
প্রধান নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ