1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭৫ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন যেন না হয় সে জন্য তারা হইচই করতে থাকে।
আজ শনিবার (১০ জুন) দুপুরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বৈন্য-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ যোগ দেওয়ার পর তিনি এ কথা বলেন।
এ সময় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, সব সময় আমরা দেখেছি ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলে এক হয়ে যায় আরেকটি নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন এলে অনেক দল সেই সময় নির্বাচনে অংশ গ্রহণ করে না এবং নির্বাচন যেন না হয় তার জন্য তারা হইচই করতে থাকে।
নির্বাচন এলেই অনেক স্রোত; কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। তাই এই কাজগুলো করে।
জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দলটি সব সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠান করতো। তাদের এবার বলে দেওয়া হয়েছে- ওই স্থানে সমাবেশ করলে যানজট সৃষ্টি হয়; তাই যেন অন্য ভেন্যুতে যায়। সেই জন্যই তারা নতুন ভেন্যুতে গিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ