1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন চান জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১০৯ Time View

বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ সরকার বিরোধীদের ওপর হামলা করছে। আমরা দেখেছি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিরোধী ও সরকার পক্ষের সঙ্গে আলোচনা করছেন।
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তিনি জানতে চান, আগামী নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। আমরা বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। যেকোনো দেশের নির্বাচনের ক্ষেত্রেই এটি আমাদের বার্তা। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ