1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

পরিবেশ রক্ষায় বড় চ্যালেঞ্জ নগরায়ণ ও অভিবাসন : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৭৮ Time View

পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নগরায়ণ ও অভিবাসন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (২০ মে) ‘পরিবেশ দূষণ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্ট্যাডিজ।

এম এ মান্নান বলেন, মানুষের জীবন-জীবিকার জন্য আমাদের শিল্পায়ন ও শিল্প নগরী দরকার। কিন্তু একইসঙ্গে আমাদের পরিবেশের দিকটাও দেখতে হবে। পরিবেশ রক্ষায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নগরায়ণ ও অভিবাসন। এসব সমস্যা সমাধানে আমাদের সমন্বিত আলোচনা দরকার। আপনারা অংশীদাররা আলোচনা করে আমাদের সমাধানের পরামর্শ দিন। আমরা সেটি বাস্তবায়নের চেষ্টা করব।

পরিবেশ রক্ষায় সচেতনতাই প্রথম পদক্ষেপ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই সচেতন। তার নানা কাজের মধ্যে এর প্রমাণ আছে। তিনি আমাদের এ বিষয়ে দিকনির্দেশনা দেন। আমরা কাজ করি। তিনি হাওর অঞ্চলে আর বাঁধ বা নির্মাণ না করার জন্য নির্দেশ দিয়েছেন। যেটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত।

সেমিনারে তিনি আরও বলেন, আমার বাড়ি হাওর অঞ্চলে। এসব অঞ্চলে রাস্তাঘাটের প্রয়োজন আছে। কিন্তু আমরা টের পাচ্ছি যে হাওরের মধ্যে রাস্তাঘাট নির্মাণ করে নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। বাঁধ নির্মাণে আদতে আমাদের ক্ষতিই হবে। ফলে আমরা বাঁধ নির্মাণ সংক্রান্ত যেকোনো প্রকল্প যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছি। এছাড়া হাওরের পাখিদেরও রক্ষা করতে হবে।

তিনি বলেন, আরেকটি নির্দেশনা আছে যে, নতুন শিল্পকারখানা স্থাপন করতে হলে বাধ্যতামূলক ইটিপি স্থাপন করতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, রিকশায় কোনও পলিউশন নেই। একজন রিকশাওয়ালা ৫০-৬০ বছর ধরে রিকশা চালায়। কিন্তু আমরা কি পারব তাদের শেষ বয়সে একটি স্বাস্থ্যকর জীবন উপহার দিতে? সমাজে যারা দরিদ্র-বঞ্চিত মানুষ, তারা কেউই দরিদ্র হয়ে জন্মায় না। সামাজিক গ্যাঁড়াকলে পড়ে তাদের এ অবস্থা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ