1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে ভারতের মেয়েরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৮০ Time View

চলতি বছরটা বাংলাদেশ দলের জন্য অত্যন্ত ব্যস্ত একটি বছর। পুরুষ দলের মতো বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও ব্যস্ত সূচি রয়েছে এ বছর। সদ্যই শ্রীলঙ্কা সফর করে দেশে ফিরেছে টাইগ্রেসরা। এবার মিরপুরে প্রায় ১১ বছর পর দ্বিপক্ষীয় সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে নিগার সুলতানা জ্যোতিরা।

সবশেষ ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেবার ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে অবশেষে সেই বহুল প্রতিক্ষার অবসান হচ্ছে টাইগ্রেসদের।

আগামী জুন-জুলাই মাসে ভারতীয় নারী দল বাংলাদেশ সফর করবে। যেখানে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলবে দুই দল। দ্বিপক্ষীয় এ সিরিজে তিন ম্যাচ করে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে তারা।

মূলত ওয়ানডের ম্যাচগুলো বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অন্তর্ভুক্ত। এই সিরিজ দিয়েই ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। সিরিজটি ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলায় খেলবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

এখন পর্যন্ত আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে দুইটি ম্যাচে হারলেও কোনো জয়ের দেখা না পায়নি নারী দল। তবে বাকি চার ম্যাচ বিভিন্ন কারণে পরিত্যক্ত বা খেলা মাঠে গড়ায়নি। এই ৬ ম্যাচে বাংলাদেশ ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। সমানসংখ্যক ম্যাচে ভারত ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ