1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৭৬ Time View

আগেই জানা, বিশ্বকাপের আগেই একমাত্র টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। তবে সূচি চূড়ান্ত ছিল না। অবশেষে তিন ফরম্যাটের সিরিজের সূচি চূড়ান্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি অবশ্য এখনো সে সফরসূচি প্রকাশ করেনি। তবে জানা গেছে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে।
বাংলাদেশের সঙ্গে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুবার সফর করবে আফগানরা। প্রথমবার একট টেস্ট খেলে তারা চলে যাবে ভারতে। ভারতের সঙ্গে সিরিজ শেষে আবার এসে সাদা বলে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা।
আগামী ১৪ থেকে ১৮ জুন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট। এরপর ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে ভারতে চলে যাবে আফগানরা। সেখান থেকে তারা ঢাকায় ফিরে আসবে ১ জুলাই।
সেখান থেকে ফিরে এসে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একদিনের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৫, ৮ ও ১১ জুলাই।
ওয়ানডে সিরিজ শেষে আফগানরা চলে যাবে সিলেটে। শাহজালালের পূন্যভুমি সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমটি হবে ১৪ জুলাই। আর শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই। ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ