1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

শেখ হাসিনা সাহসের সঙ্গে বাংলাদেশকে বিনির্মাণ করছেন : মতিয়া চৌধুরী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৬৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সাথে বাংলাদেশকে বিনির্মাণ করছেন বলে জানিয়েছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কাজ শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনির্মাণ করছেন সাহসের সাথে।
মতিয়া চৌধুরী আজ রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশনের জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। সেমিনারের প্রতিপাদ্য ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন প্রিপারেডনেস ইন সোসাইটি অ্যান্ড ইন্ডাস্ট্রি।’
বিদেশিরা যারা সমালোচনা করতো তাদের প্রসঙ্গে সংসদ উপনেতা বলেন, বাংলাদেশের সফলতা দেখতে এখন বিদেশিরা এখানে আসছেন। এদেশ থেকে পরামর্শ চাচ্ছেন।
সেমিনারের সভাপতির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট মো. নুরুল হুদা বলেন, আওয়ামী লীগ সরকার ভিশনারি সরকার। ২০০৯ সালে এসেই ‘দিন বদলের স্লোগান’ দিয়েই আগামী ১০০ বছর পর কেমন বাংলাদেশ হবে তার ভিশন তৈরি করে রেখেছেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল ইসলাম পিইঞ্জ বলেন, শিক্ষা ব্যবস্থা এখন আর বেসিক শিক্ষার জায়গায় নাই। কারণ বেসিক শিক্ষার মাধ্যমে বিশ্বে টিকে থাকার সময় শেষ হয়ে গেছে। বিশ্বের সব দেশই এখন চাকরি কেন্দ্রীক শিক্ষার দিকে ফিরে যাচ্ছে যেমন: মোবাইল ইঞ্জিনিয়ারিং, এলইডি ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ডাটা সাইন্স, রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এই ধরনের বিষয়গুলোতে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে যেনো দেশের জনগণ আগামী বিশ্বে নেতৃত্ব দিতে পারে। আমার বিশ্বাস অত্যাধুনিক প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম ২০৪১ সালের মধ্যেই বিশ্বে নেতৃত্ব দেবে।
আইইবির সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুস সবুর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, খন্দকার মঞ্জুর মোর্শেদ ও নুরুজ্জামান এবং সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ