1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পেরেছি : মেয়র আতিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৬৮ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সংবাদ সম্মেলনের শুরুতেই মেয়র বলেছেন, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। ধাপে ধাপে নগরে অবকাঠামো উন্নয়নে কাজ করছি। কাজের মাধ্যমে মানুষের আস্থা-ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমার প্রতি নগরের মানুষের অস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি।
আজ শনিবার (১৩ মে) গুলশান-২-এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে মেয়র হিসেবে ৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তার দায়িত্বগ্রহণের তিন বছরে ডিএনসিসির অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরছেন।
আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন খাল থেকে গত এক বছরে ২ লাখ টন বর্জ্য আমরা অপসারণ করেছি, পানি প্রবাহ ঠিক করতে। কল্যাণপুর রিটেনশন পন্ড থেকে আমরা ৩০ লাখ ঘনফুট মাটি আমরা সরিয়ে এর কার্যকারিতা ফিরিয়ে আনতে চেষ্টা করেছি। আমরা দায়িত্ব নেওয়ার পর আবর্জনার এসটিএস ৫২টির কাজ করেছি, এ বছর আরও নয়টির কাজ আমাদের চলমান আছে। আন্ডারগ্রাউন্ড এসটিএস নির্মাণের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সবাই সব এলাকাতে এসটিএস চায় কিন্তু কেউ জায়গা দিতে চায় না। তাই আমরা চিন্তা করেছি জায়গা যেন নষ্ট না হয়, সে কারণে আমরা আন্ডারগ্রাউন্ড এসটিএস নির্মাণ করব।
তিনি বলেন, কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা উন্মুক্ত স্থান ও পার্কগুলো ব্যবহার উপযোগী এবং দখলমুক্ত করতে কাজ করে যাচ্ছি। অনেকগুলো ইতোমধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এগুলো করতে অনেক চ্যালেঞ্জ ছিল, আমরা সেগুলো রিকভার করেছি। আমি নির্দেশনা দিয়েছি পার্কের উন্নয়ন কাজ করতে গিয়ে যেন একটিও গাছ না কাটা হয়। গাছগুলো রেখেই আরও নতুন নতুন গাছ লাগানোর মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা সে অনুযায়ীই কাজ করে যাচ্ছি।
সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সকল বিভাগীয় প্রধান ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২০ সালের ১৩ মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন মো. আতিকুল ইসলাম। ওইদিন প্যানেল মেয়র জামাল মোস্তফা তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন আতিকুল ইসলাম। সেখানে নির্বাচিত হয়ে ডিএনসিসির মেয়র হন তিনি। পরে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন আতিকুল ইসলাম। পরে একই বছরের ১৩ মে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ