1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ইউক্রেনে এএফপির সাংবাদিক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৫৮ Time View

ইউক্রেনের পূর্বাঞ্চলে এএফপির ভিডিও সাংবাদিক আরমান সল্ডিন নিহত হয়েছেন। চাসিভ ইয়ারের কাছে মঙ্গলবার এক রকেট হামলায় তিনি নিহত হন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকরা এ কথা জানিয়েছেন।
কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের মূল কেন্দ্র বাখুমুতের কাছে বিকেল ৪টা ৩০ মিনিটে রকেটের আঘাতে সোল্ডিন নিহত হন। এএফপি’র এক দল সাংবাদিক ওই সময়ে ইউক্রেনের সৈন্যদের সঙ্গে ছিলেন। সে সময়ে সোল্ডিন (৩২) যেখানে শুয়ে ছিলেন তার কাছেই রকেট আঘাত হানলে তিনি প্রাণ হারান। তবে বাদবাকি সাংবাদিক অক্ষত রয়েছেন।
এএফপি চেয়ারম্যান ফেব্রিস ফ্রাইস বলেছেন, আরমানকে হারিয়ে পুরো সংস্থা বিধ্বস্ত।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সোল্ডিনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সাহসের প্রশংসা করেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতিতে সোল্ডিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কাছে চাসিভ ইয়ারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন।
তিনি বিশ^কে সত্য জানাতে তার জীবন উৎসর্গ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সারাজেভোতে জন্ম নেয়া সোল্ডিন ফরাসি নাগরিক। এএফপির রোম ব্যুরোতে ২০১৫ সালে কাজ শুরু করেন। তিনি গত সেপ্টেম্বর থেকে ইউক্রেনে ছিলেন। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি পূর্ব ও দক্ষিণের যুদ্ধ ক্ষেত্রগুলোতে নিয়মিতই আসা যাওয়া করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ