1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

হত্যার হুমকি ও নিরাপত্তা প্রসঙ্গে মুখ খুললেন সালমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৯৪ Time View

দিনের পর দিন বিষ্ণোই সম্প্রদায়ের কাছ থেকে হত্যার হুমকি পাচ্ছেন সালমান খান। এতে বর্তমানে মুম্বাই পুলিশের বিশেষ নিরাপত্তায় রয়েছেন বলিউড ভাইজান। সম্প্রতি হত্যার হুমকি ও নিরাপত্তার প্রসঙ্গে মুখ খুলেছেন সালমান।

ইন্ডিয়ান টিভি শো ‘আপ কি আদালত’-এ উপস্থিত হয়ে এ সব বিষয়ে কথা বলেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ খ্যাত এই অভিনেতা।

সালমান বলেন, নিরাপত্তাহীনতায় ভোগার চেয়ে নিরাপত্তার মধ্যে থাকা ভালো। তাই বর্তমানে নিরাপত্তার মধ্যেই থাকতে হচ্ছে আমাকে। এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব হয় না। আর এখন সবচেয়ে বড় সমস্যা, আমি যখন ট্রাফিকের মধ্যে ফেঁসে থাকি, তখন এত নিরাপত্তা যানবাহনের কারণে অন্যদের ব্যাপক অসুবিধার সৃষ্টি করে। আর যেহেতু আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, সে কারণেই এই নিরাপত্তা। এখন আমাকে যা বলা হচ্ছে আমি তাই করছি।

বলিউড ভাইজান আরও বলেন, আমি এখন নিরাপত্তা নিয়েই সব জায়গায় যাই। যদিও আমি জানি যে, যেটা ঘটার সেটা ঘটবেই। আমি শুধু জানি সৃষ্টিকর্তা আছেন। কিন্তু তার মানে এটাও নয় যে আমি স্বাধীনভাবে ঘুরতে পারবো, পরিস্থিতি তেমন নয়। এখন আমার চারপাশে অনেক নিরাপত্তারক্ষী এবং এত বন্দুক আমার চারপাশে ঘুরছে, যে আজকাল আমি নিজেই ভয় পাচ্ছি।

জানা গেছে, সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।

এর আগেও শার্প শুটার দিয়ে ভাইজানকে খুনের চেষ্টা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছিলেন লরেন্স। যদিও সেটা ব্যর্থ হয়। তবে তার দাবি, যদি সালমান বিকানেরে তাদের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে নেন, তাহলে তারা সালমানকে ক্ষমা করার কথা ভেবে দেখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ