1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

গরমে অসুস্থ অভিনেত্রী মধুমিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৭৮ Time View

বেশ কদিন আগেই গরমে অতিষ্ঠ হয়ে ভারতের গোয়ায় ছুটে গিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেখান থেকে উত্তাপ ছড়িয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এই অভিনেত্রীকে দেখা গেল হাসপাতালের বিছানায়।

রোববার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে মধুমিতার হাসপাতালের বিছানায় শোয়া ছবিটি। সেখানে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে মধুমিতা সরকার। তার চোখ বন্ধ। হাতে ক্যানুলা করা। স্যালাইনের নল লাগানো।

শোনা গেছে, তিনি নাকি তীব্র পেটব্যথায় কষ্ট পাচ্ছিলেন। তার জন্যই হাসপাতালে ভর্তি। গুঞ্জন কতটা সত্যি? সে বিষয়ে এখনও কেউ মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে, প্রচণ্ড দাবদাহেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে এ প্রসঙ্গে মধুমিতা কিছু বলেননি।

কিছুদিন আগে এসভিএফ প্রযোজনা সংস্থার নতুন সিরিজ ‘জাতিস্মর’-এর শুটিং শেষ করেছেন। এরপরই গিয়েছিলেন গোয়ায়। সেখানে সাদা লেসের ক্রপ টপে নায়িকার উজ্জ্বল উপস্থিতি ছিল। সঙ্গে সমুদ্র নীল হারেম প্যান্ট। কখনও টপের ওপরে জড়িয়ে নিয়েছিলেন সদা শ্রাগ।

উন্মুক্ত বক্ষভাঁজে ঝিনুকের লকেট আটকে কখনও তিনি সমুদ্রের জলে নেমে পড়েছিলেন। কখনও নিশিঠেকে পানশালায় নাচেগানে মগ্ন হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ