1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

আমায় ঠকানো হয়েছে : শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৯০ Time View

তাকে নাকি ঠকানো হয়েছে। তার নামে যা রটেছে তা একেবারেই সঠিক নয়। এমনই এভিযোগ করেছেন শ্রাবন্তী
কয়েক দিন থেকে শোনা যাচ্ছে, প্রায় বছর দুয়েক আগে কলকাতার মধ্যমগ্রামে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। সে সময় রোশন সিংয়ের সঙ্গেই সম্পর্ক গড়েন। জিমের চার জন পরিচালকের মধ্যে একজন ছিলেন শ্রাবন্তী। সম্প্রতি ওই জিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জিম ট্রেইনিরা।
তাদের অভিযোগ, চলতি বছরের শুরুর দিকে ওই মাল্টিজিমের পক্ষ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে বলা হয়, বছরে ১৮ হাজার টাকার জায়গায় যদি একবারে সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয় তবেই জিমে ভর্তি নেওয়া হবে। এই লোভনীয় অফার পেয়ে তারা সেখানে ভর্তি হন। ভর্তি হওয়ার পরেই নাকি তাদের বলা হয়, চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। এরই পাশাপাশি হঠাৎ করেই দোল-হোলির জন্য বন্ধ করে দেওয়া হয় জিম। এখনও তা পড়ে রয়েছে তালাবন্ধ অবস্থাতেই।
তবে ওই অভিযোগপত্রে জিমের অন্যান্য মালিকদের নাম থাকলেও শ্রাবন্তীর নাম ছিল না। যদিও তারকা ও জিমের মালিক হওয়ার জন্য কটাক্ষ থেকে রেহাই পাননি তিনি।
এরপরেই শনিবার মাঝরাতে এক পোস্টে শ্রাবন্তী লেখেন, ‘আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে কিছু ভুলভাল অভিযোগ উঠছে যার কোনো ভিত্তি নেই। বলা হচ্ছে আমি নাকি অনৈতিক কাজের সঙ্গে জড়িত। সবাইকে বলতে চাই আমি এমন কিছু করিনি। আমায় উল্টো ঠকানো হয়েছে। টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আইনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নিশ্চিত সত্যিটা সামনে আসবেই। ধন্যবাদ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ