1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

জলবায়ু নিয়ে শেখ হাসিনার পরামর্শ নিয়েছেন ওবামা: ফারুক খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৬ Time View

জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নিয়েছেন বলে উল্লেখ করেছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

তিনি বলেন, “জলবায়ু নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ যখন দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের পরাশক্তির কাছেও শেখ হাসিনা একজন সাহসী নেত্রী হিসেবে পরিচিত লাভ করেছেন।”

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ’ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, “ভিশন টোয়েন্টি ওয়ান বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী ঘোষিত রোডম্যাপ নিয়ে আমাদের কাজ করতে হবে। আর এটা বাস্তবায়ন করতে হলে দলের মধ্যে আমাদের যে দ্বিধাদ্বন্দ্ব আছে, তা ভুলে যেতে হবে।”

বিশেষ অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনা বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো কোনো দেশের প্রেসিডেন্ট হলে সারা বিশ্ব তার দিকে তাকিয়ে থাকতো।”

মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের মহানগর সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, এফডিসির মহাব্যবস্থাপক পীযূষ বন্দোপ্যাধায়, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম প্রমুখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ