1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

‘আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৫০ Time View

বাংলাদেশ ছিলো দুর্ভিক্ষের রাষ্ট্র, প্রাকৃতিক দুর্যোগের রাষ্ট্র। সেই বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি একজনই বঙ্গবন্ধুর আদর্শের ও রক্তের উত্তরসূরী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ। আমাদের আবারো বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্র ক্ষমতায় এনে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
গতকাল শনিবার বেলা ১১টায় পিরোজপুর হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভার প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে পদ্মাসেতু হতো না। দেশে ছয় লেনের রাস্তা হতো না। যিনি আমাদেরকে দিয়েছেন দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য তাকেই টিকিয়ে রাখতে হবে।
এসময় মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ভুমিকার ব্যাপারে মন্ত্রী আরোও বলেন, ২০০৮-২০০৯ সালে দেশে ইলিশের উৎপাদন ছিলো ২ লক্ষ ৯৮ হাজার মেট্রিক টন যা ২০২২-২৩ এ এসে পৌঁছেছে ৫ লক্ষ ৬৭ হাজার মেট্্িরক টনে।
পিরোজপুর হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সচিব ড: নাহিদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপুলিশের ডিআইজি মো: মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ।
সমাবেশ শেষে হুলার হাট লঞ্চঘাটে পায়রা ও বেলুন উড়িয়ে নৌ র‌্যালির উদ্বোধন করেন মন্ত্রী। সেখান থেকে একটি নৌ র‌্যালি শুরু হয়ে ৮ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু হয়ে হুলারহাট নৌবন্দরে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ