1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল : দুর্যোগ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৫ Time View

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল। আমাদের দেশের মৃত্যুর হার অনেক দেশের তুলনায় খুব কম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

এনামুর রহমান বলেন, বাংলাদেশ টেকনোলজিতে অনেকাংশেই এগিয়েছে। তবে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পেলে উন্নত বিশ্বের মতো এগিয়ে যেতে পারবো। সঠিক দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জীবনের ঝুঁকির পরিমাণ কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগাম সতর্ক বার্তার জন্য ১৯৭২ সালে ওয়ারলেস রার্ডারসহ সিপিপি প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কারণেই আজকে আমরা বিভিন্ন আবহাওয়া বার্তা আগে থেকেই পেয়ে যাই।

তিনি বলেন, যেকোনো দুর্যোগ দেখা দিলে আমরা যেমন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস গ্রহণ করি তেমনি আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাসও গ্রহণ করি। এর ফলে আমাদের কোনটা সঠিক সেটি যাচাই-বাছাই করতে সহজ হয়। তখন আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে অনুরোধ করবো আপনারা আন্তর্জাতিক সিগনালের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। তাহলে আপনারাও দ্রুত পূর্বাভাসগুলো জানাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ