1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

মামলা নেয়নি পুলিশ, আদালতে যাবেন শাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫২ Time View

রহমত উল্লাহ নামে কথিত এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তবে তার মামলা নেয়নি পুলিশ। তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে শাকিব খান গুলশান থানায় গিয়ে প্রায় দেড় ঘণ্টার মতো অবস্থান করেন। ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর থানার বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
শাকিব খান সাংবাদিকদের বলেন, আমাকে থানা থেকে আদালতে গিয়ে মামলাটি করার পরামর্শ দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কিনা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন তিনি। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে আমি আইনি পদক্ষেপ নিতে গুলশান থানায় আসি। আমি এখানকার (গুলশান থানা) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। তাই আমি আগামীকাল আদালতে মামলা করতে যাব।
সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ এনে শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন ‘অপারেশন অগ্নিপথ’ ছবির অন্যতম প্রযোজক রহমত উল্লাহ। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য এক টেবিলে বসে দুই পক্ষ। শাকিব মীমাংসা চাইলেও অনড় অবস্থানে রয়েছেন সেই প্রযোজক।
আশিকুর রহমানের পরিচালনায় ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা ছিলেন নবাগত সিবা আলী খান। সেসময় ছবিটির টিজার অন্তর্জালে বেশ ঝড় তোলে। ছবিটি ঘিরে ভক্ত-দর্শকের আলাদা উন্মাদনা থাকলেও পরে আর আলোর মুখ দেখেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ