1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

দক্ষিণ আফ্রিকা গেলেন গভর্নর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৬ Time View

অ্যালায়েন্স ফর ফাইনানসিয়াল ইনক্লুসন (এএফআই) এর গ্লোবাল ফোরাম-২০১২ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা গেলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।

সোমবার রাত সাড়ে নয়টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

পাঁচদিনব্যাপী এ সম্মেলন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হবে। এ সম্মেলন ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবারের সম্মেলন আয়োজন করেছে ন্যাশনাল ট্রেজারি অব দ্য রিপাবলিকান সাউথ আফ্রিকা। বাংলাদেশ এর সক্রিয় সদস্য।

সম্মেলনে ফাইনানসিয়াল ইনক্লুসন (অন্তর্ভুক্তিমুলক অর্থনীতি) নিয়ে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরবেন।

বাংলাদেশের পক্ষে বাংলাদেশ ব্যাংক গভর্নর সম্মেলনে বাংলাদেশের অন্তর্ভুক্তিমুলক অর্থনীতি নিয়ে বক্তব্য রাখবেন।

সম্মেলনে ২০১১ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা হবে।

আতিউর রহমান আগামী ৩০ সেপ্টেম্বর বিকেলে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ