1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন নুর বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির ইরানে টানা কয়েক সপ্তাহ হামলা চালাবে মার্কিন সেনারা: অপেক্ষা ট্রাম্পের নির্দেশের সংসদে নারী প্রতিনিধিত্ব কমলো সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা ; নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র বইমেলা পেছাতে তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ ভোট, প্রশংসায় সেনাবাহিনী সার্কভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাবে বিএনপি তোশাখানা-২; মামলা সাজা স্থগিত ও চিকিৎসার জন্য জামিন চাইলেন ইমরান খান

রাজাকারদের তালিকা ফের পিছিয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩৬ Time View

রাজাকারদের তালিকা প্রকাশ ‘একটু’ বিলম্বে প্রকাশিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেন, ইতোমধ্যে একটি আইন পাসে রাজাকারদের তালিকা প্রকাশের বৈধতা পাওয়া গেছে। এ তালিকা তৈরিতে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা প্রণয়ন কমিটি নীতিমালা তৈরির কাজ করে যাচ্ছে। তবে মার্চ মাসে তালিকা প্রকাশিত হবে না, একটু বিলম্বে প্রকাশিত হবে।

এ সরকারের মেয়াদে তালিকা প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, তালিকা প্রকাশে কমিটির সভাপতি নির্ধারিত তারিখ জানাতে পারবেন। দ্রুত সময়ে মধ্যে তালিকা প্রকাশ করার তাগিদ রয়েছে। এ তালিকায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় রাজাকারদের নাম থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ