1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

৭-১৪ মার্চ বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম বিঘ্ন হতে পারে

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৭ Time View

সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে আগামীকাল মঙ্গলবার (৭ মার্চ) থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন সকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম আজ সোমবার (৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন।
প্রাকৃতিক কারণে ঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিএসসিএল কর্তৃপক্ষ।
৭ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ৫ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১১ মিনিট, ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট এবং ১৪ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ৭ মিনিট এই সৌর ব্যতিচার ঘটবে বলে জানায় বিএসসিএল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ